তমলুকের রঙ্গন নাট্যদলের অভিনব পার্বণ নিয়ে গল্প শোনালেন - অনুপম দাসগুপ্ত
- Mar 10, 2021
- 2 min read
Updated: Mar 11, 2021
রঙ্গন পার্বণ – ঐতিহ্যের সঙ্গে নতুনত্বের মেলবন্ধন
আমরা রঙ্গন, তমলুকের একটি ছোট্ট নাট্যদল। বিগত ১৬ বছর
ধরে ধারাবাহিকভাবে নাট্যচর্চা ও অনুশীলনে রয়েছি। এই ১৬ বছরে
আমাদের আয়োজনে ছোটখাটো নাটকের অনুষ্ঠান হলেও
নাট্যোৎসবের আয়োজন আমরা এর আগে কখনও করিনি। ২০১৮
সালের গোড়ার দিকে তমলুক রাজবাড়িকে ঘিরে আমাদের একটি
নাটকের পরিকল্পনা মাথায় আসে, একটা বিষয়, যেটাকে এই
স্পেসটাকে ব্যবহার করে প্রয়োগ করলে অন্যকিছু হতে পারে, শুরু
হয় রিসার্চ, পড়াশুনো, অনুশীলন।

পাশাপাশি আমাদের এই নাটকের
পরিকল্পনা দু-একজনকে জানাতেই তারা উৎসাহী হয়ে ওঠে,
আমাদের মাথাতেও উস্কে ওঠে কিছু নাট্যদল, যারা অল্টারনেটিভ
স্পেসে ভালো কাজ করছেন। তাদেরকে এনে ফেলা যায় এই
ঐতিহাসিক অতিপ্রাকৃত স্পেসে। আমরাও কিছু শিখতে পারবো আর
এই অঞ্চলের দর্শকরাও একটা নতুন ধারার থিয়েটারের সাথে
পরিচিত হবে। এইভাবে দু-চারজনকে বলতে বলতে শেষপর্যন্ত ৮ টা
প্রযোজনা, ২ দিনের উৎসব, প্রায় ১০০ জন নাট্যজনে মুখরিত হয়ে
ওঠে তমলুক রাজবাড়ি প্রাঙ্গণ গত ৮ এবং ৯ ডিসেম্বর, ২০১৮। এই
অঞ্চলে আরও অনেক নাট্যোৎসব হয়, কিন্তু সবই মঞ্চ
নাটকের। এইরকম মঞ্চের বাইরে অন্য পরিসরে, খোলা আকাশের
তলায় , প্রকৃতির সান্নিধ্যে নাট্যোৎসব তমলুকে কেন গোটা
মেদিনীপুর জেলাতেও সম্ভবত সম্ভব। এর সাথে তমলুক রাজবাড়ির
ঐতিহাসিক স্থানমাহাত্ম্য, আমাদের কাজ – “মানুষের মানচিত্র”,
যা ইতিহাস ও সবসময়কে মেলানোর একটা নিরীক্ষা, সবটা মিলিয়েই
অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয় আমাদের প্রথম বছরের
আয়োজন- রঙ্গন পার্বণ।

এ বছরের অপ্রত্যাশিত সাফল্যের পর আমরা পরের বছর ২০১৯ এর
১৪,১৫ ডিসেম্বর দ্বিতীয়বার রঙ্গন পার্বণের আয়োজন করি।
এবারেও ৮ টি নাট্যদল অংশগ্রহণ করে। এছাড়াও থাকে গান,
আবৃত্তি, মূকাভিনয় ও কবিতার কোলাজ।
দুই বছরেই সকালবেলা মুক্তমঞ্চের সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে
আলোচনাসভার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন বিশিষ্ট
নাট্যব্যক্তিত্ব শ্রী প্রবীর গুহ, হিরণ মিত্র, সলিল সরকার,
অংশুমান ভৌমিক, সুপ্রিয় সমাজদার, অভীক ভট্টাচার্য, শোভন
গাঙ্গুলী প্রমুখ।

মুক্তমঞ্চের এইধরনের অনুষ্ঠানে কোনো প্রবেশমূল্য রাখা হয়না।
তাই গত দুই বছরেই বিপুল দর্শক সমাগম হয়। তবে আমাদের বিশাল
কোনো ব্যাঙ্কিং, গ্রান্ট বা ফান্ডও নেই। পুরো আয়োজনটাই চলে
স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অনুদান, কিছু
বিজ্ঞাপন আর শুভানুধ্যায়ীদের সাহচর্য্যে। দুই বছর পর পর
সফলভাবে অনুষ্ঠান করার পরেও আমরা কিছু অর্থনৈতিক
সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছি। আবার দর্শক ও পারফর্মাররা একই
অনুভূমিক তলে অবস্থান করার ফলে দর্শকদের একটা দৃশ্যমানতার
অসুবিধে হচ্ছে। হাফ সার্কেলে চেয়ার বসিয়ে দিলেও দীর্ঘদিনের
অভ্যাসবশত দর্শকেরা আবার পারফরম্যান্স স্পেস থেকে সরে
সোজা সোজা বসছেন। ভবিষ্যতে এই ব্যাপারে আমাদের পরিকল্পনা
প্রয়োজন।
Make a Donation
A/C: 40910100004585
IFSC Code:BARB0BUDGEB
Bank Name: Bank Of Baroda
Name in Bank: BHAAN

















Comments