//azoaltou.com/afu.php?zoneid=3651748 //azoaltou.com/afu.php?zoneid=3683887
top of page
Search

পথেই নাটকের রাহুমুক্তি অভিজ্ঞতায় বুঝলেন - সৈকত ঘোষ

  • Feb 1, 2021
  • 2 min read

সৈকত ঘোষ



রবীন্দ্র ভারতীতে নাটক নির্দেশনার নিয়ে পড়াকালীন এবং মিনার্ভা রেপার্টরির দীর্ঘ চারবছর থাকার সুবাদে খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম ক্ষমতার থিয়েটারের অর্থ ,উদভ্রান্তের মত খুঁজে বেড়িয়েছি পরবর্তীতে কিভাবে থিয়েটার করবো ? এরকম টালমাটাল অবস্থাতে অনেকটা অনুপ্রাণিত করেছে ,পিস কাটার , ব্রেখট,অগাস্তো বোয়াল,উৎপল দত্ত , সফদার হাশমির লেখা এবং জীবন , ছাত্রজীবনে প্রত্যক্ষ রাজনীতির করার সুবাদে বুঝতে পেরেছিলাম ‘রাজনীতি হলো একটা লড়াই, প্রতিকূল একটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাভূত করাই হলো লক্ষ্য। রাজনীতি হলো ক্রমান্বয়িক গতিশীলতা, প্রতিকূলতাকে পরাজিত করেও তাকে এগিয়ে যেতে হয়। রাজনীতি হলো একটি বিজ্ঞান, যার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে।’ আপনাদের নিশ্চয় মনে পড়বে ‘অত্যাচারিতের নাট্যে’র মুখবন্ধে তুলে ধরা বোয়ালের বিখ্যাত তর্ক: “সব থিয়েটারই রাজনৈতিক। কারণ, মানুষের সব কর্মকাণ্ডই রাজনৈতিক, আর থিয়েটার তাদেরই একটি। যারা থিয়েটারকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, তারা আসলে আমাদেরকে ভুলের মধ্যে নিক্ষেপ করতে চায়। আর এটিও একটি রাজনৈতিক কৌশল , মিনার্ভাতে থাকাকালীন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি এইসময় দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা খুব প্রয়োজন, সেখান থেকে তৈরি হয় পাঁচটি রাজনৈতিক অনুনাটক একসাথে পাঁচ এর পাঁচালী,সেখানে মোহিত চট্টোপাধ্যায়ের পোকা মাকড়ের কুটুম থেকে আমার নির্দেশনার কাজ শুরু করি, পরবর্তীতে ১৬ পাতা, উন নয়ন, পিকনিক দ্যা ব্যাটল ফিল্ড, হাত্যারে,আজব দেশ কী গজব কাহানীয়া সর্বসাকুল্যে পাঁচটি নাটক নির্দেশনার সুযোগ পেয়েছি,এই নাটকগুলোর মাধ্যমে প্রচেষ্টা করেছি আমাদের সময়ের কথা সরাসরি বলার , প্রথম এবং শেষ উদ্দেশ্যে ছিল এই অন্ধকার সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং প্রেক্ষিত তুলে ধরা , এই সব প্রশ্নের সন্ধানে প্রথমে hypokrites বর্তমানে uncurtained দলের নির্দেশনার কাজে যুক্ত ,সরাসরি শাসকের চোখে চোখ রেখে রাষ্ট্রের বিরুদ্ধে,ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নাটক করতে গিয়ে সফদার হাশমির "হাত্যারে" নাটকটির সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, বারবার মনে পড়ে, আনন্দ পটবর্ধন কবিতা লিখেছিলেন সফদারের স্মৃতিতে 'বাবরি মসজিদ ভাঙতে তুমি দেখো নি তুমি দেখো নি তার পরের হিংসা আর ঘৃণাকে তুমি রামাবাঈ আর অন্যান্য দলিতের মৃত্যু দেখো নি পরমাণু বোমার জন্য দেশের আকুলতা তুমি দেখো নি ২০০২ এ গুজরাটের সাম্প্রদায়ীক হিংসা তুমি দেখো নি প্রতিবেশি পাকিস্তানে তালিবানের উৎপত্তি তুমি দেখো নি আর এখানে তুমি হত্যাকারীর রাজ্যাভিষেক দেখো নি আমরা যারা এখনো বেঁচে রয়েছি তারা এগুলো সব দেখেছি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না।' সফদার হাশমির অনুপ্রেরণায় আমাদের দল uncurtained সরাসরি রাস্তাতে নেমে হাত্যারে নাটকটি গত তিনবছর ধরে পশ্চিমবঙ্গের সর্বত্র বিশেষ করে দাঙ্গা কবলিত অঞ্চলে পরিবেশিত করে চলেছে , দর্শকদের, উচ্ছ্বাস ভালোবাসা আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করছে,সাহস দিচ্ছে,আমাদের বিশ্বাস রাস্তাই একমাত্র রাস্তা। বর্তমান সময়ে মিনিমালিস্টিক অ্যাপ্রচে নাটক করার জন্যে যে যে মাধ্যমগুলো আছে আমরা প্রত্যেকটা মাধ্যমকে এক্সপোলর করি লক্ষ্য একটাই আমাদের রাজনৈতিক ভাষ্য মানুষের কাছে পৌঁছতে হবে। ক্রমবর্ধান বাজার সর্বস্য পরিস্থিতিতে ইন্টিমেট স্পেস থিয়েটার একটি উল্লেখযোগ্য বিকল্প রাস্তা , এই বিশেষ অপেক্ষাকৃত ছোট স্পেস টার কথা মাথায় রেখেই আমরা ১৬ পাতা এবং উন নয়ন করেছিলাম, প্রতিনিয়ত পরীক্ষামূলক পারফর্মেন্সের ভাষ্য গড়ে তোলা এবং দর্শকের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন আমাদের প্রাথমিক উদ্দেশ্যে ছিল,এই পরীক্ষামূলক চর্চার মাধ্যমে দর্শকদের সাড়া আমরা পেয়েছি বিপুল পরিমাণে,দাদা দিদির ক্ষমতায়নের সময়ে ইন্টিমেট স্পেস থিয়েটার হয়ে উঠছে বড়ো বড়ো হলগুলির প্রতিস্পর্ধার নাম। রাস্তায় দাঁড়িয়ে বা গলির একচিলতে কোণায় যদি থিয়েটার হয় সেই স্পেস্টুকুও পারফর্মারদের কাছে অত্যন্ত ইন্টিমেট এবং রাজনৈতিক চর্চার কেন্দ্র এবং বিকল্প পথ।



 
 
 

Comments


Subscribe to Site

Thanks for submitting!

© 2020 Bhaan Theatre | Designed by Capturegraphics.in
bottom of page