স্মরণ
- Mar 30, 2021
- 1 min read

প্রয়াত প্রবীণ নাট্যব্যক্তিত্ব দেবতোষ ঘোষ( ১৯৩১-২০২১)
দীর্ঘ পঞ্চাশ বছরের নাট্যজীবন তাঁর। পঞ্চাশের দশকে শম্ভু মিত্রের সান্নিধ্যে আসা, ‘বহুরূপী’ নাট্যদলে
যোগদান।অভিনয় করেছেন ‘চার অধ্যায়’, ‘ডাকঘর’, ‘রক্তকরবী’, ‘রাজা অয়দিপাউস’, ‘পুতুল খেলা’,
‘বিসর্জন’, ‘রাজা’ ইত্যাদি অসংখ্য বিখ্যাত নাটকে। দক্ষ হাতে সামলেছেন ‘বহুরূপী’ র সম্পাদকের
দায়িত্ব। ‘বহুরূপী’ ছাড়াও সাম্প্রতিক কালের ‘পঞ্চম বৈদিক’ প্রযোজিত ‘পশুখামার’ নাটকেও অভিনয়
করেছিলেন। শুধু নাটকেই নয় বড় পর্দাতেও তাঁর অভিনয় প্রতিভার সাক্ষর রেখে গেছেন তিনি। সত্যজিৎ
রায়, মৃণাল সেন, তপন সিংহের মতো পরিচালকের পরিচালনায় কাজ করেছেন তিনি।‘অশনি সংকেত’, ‘গুপীবাঘা
ফিরে এলো’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘খারিজ’ বা ‘সবুজ দীপের রাজা’ চলচ্চিত্রে তাঁর অভিনয় চলচিত্রপ্রেমী
মানুষ মাত্রেরই স্মরণে থাকবে। রোলাণ্ড জোফি নির্দেশিত ‘সিটি অফ জয়’ তেও অভিনয় করেন তিনি। কিন্তু
চলচ্চিত্রের চাকচিক্য তাঁকে কখনোই মঞ্চের মায়া থেকে দূরে নিয়ে যেতে পারেনি। আজীবন থিয়েটারে
নিবেদিতপ্রাণ এই মানুষটির রচিত বইতেও তাই উঠে আসে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও নাট্যের আঙিনায়
বহুরূপীর অবদানের কথা। বড়পর্দার মোহ যাকে আকর্ষণ করতে পারেনা, নাটকের মহলাঘরই যাঁদের প্রাণ
বাংলা নাট্যজগতের সেই বিরল আদর্শবান নাট্যব্যক্তিত্বদের অন্যতম দেবতোষ ঘোষ চলে গেলেন গত
২৬ফেব্রুয়ারি, নব্বই বছর বয়সে। বহুরূপীর একটি যুগের যেন অবসান হলো। প্রয়াত শিল্পীর প্রতি ভাণের
পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম।
Make a Donation
A/C: 40910100004585
IFSC Code:BARB0BUDGEB
Bank Name: Bank Of Baroda
Name in Bank: BHAAN





Comments