//azoaltou.com/afu.php?zoneid=3651748 //azoaltou.com/afu.php?zoneid=3683887
top of page
Search

সম্পাদকের কথা

  • Mar 30, 2021
  • 1 min read

Updated: Mar 31, 2021


সরগরম বাংলার রাজনীতি। রাজ্যের তখত দখলের লড়াই চলছে। আমি ভালো, তুমি মন্দ" এর স্লোগান উবে গিয়ে নিম্নস্তরের খিস্তিখেউড় এ গমগম করছে চরাচর। জোকাররা চাকরি হারিয়েছেন। সার্কাসের তাঁবু আর পড়েনা এখন। পাড়ার সান্ধ্যকালিন ঠেক থেকে অশ্লীল আলাপের ইন্তেকাল ঘটেছে। বাপ-মাকে ঘন ঘন বদলে ফেলায় লজ্জা-শরমও সুদূর হিমালয়ে সন্ন্যাস নিয়েছে। এখন সবই পাওয়া যাচ্ছে একই ছাদের তলায়। যার পুরোটাই নাকি নামে 'রাজনীতি'।

বাঙালির রাজনৈতিক সংস্কৃতির এই দেউলিয়া কালে আমাদের ভাণ এর 'বিষয়ে বিশেষ' ও তাই। "বাঙালির রাজনৈতিক সংস্কৃতি"। রাজনীতি, ছোট করে দলীয় রাজনীতি যেহেতু আমাদের জীবনকে প্রভাবিত করছে সর্বাধিক, তাই সমাজে তার রাক্ষুসে হাঁ গ্রাস করছে আমাদের ধর্ম - সমাজ -সংস্কৃতি। এমনকি ঐতিহ্য ও তার বদলের সূত্র ধরে আমাদের যে নিজস্ব বেশভূষা খাদ্যাভ্যাস প্রার্থনা সংগীত,- সবকিছুকে যেহেতু গ্রাস করে একলা সর্বেশ্বর হতে চায়!- তাই আমরা এটিকে তলিয়ে দেখতে চাইছি এবার।


এ নিয়ে এই পর্বে থাকছে তরুণ অধ্যাপক এবং বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার মইদুল ইসলামের নিবন্ধ। এবং টলিপাড়ার রাজনীতি ও তার আদর্শহীন পক্ষপাত নিয়ে আমাদের জেরা সামলেছেন বিশিষ্ট অভিনেত্রী উষসী চক্রবর্তী। প্রয়াত নাট্য ব্যক্তিত্ব দেবতোষ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকা শুরু হয়েছে।এছাড়াও' মাসের প্রতিভা' স্মরণ করেছে অদ্বিতীয় শিল্পী যামিনী রায় কে। আছে তিতুমীর নাট্য দেখার অভিজ্ঞতা। সাম্প্রতিক প্রশংসিত চলচ্চিত্র হীরালাল কে প্রশংসার কারণগুলির খোঁজ আছে এবারের ভাণ এর পাতায়। সংগীত নিয়ে 'গায়কের গেরো' এর তৃতীয় কিস্তি রয়েছে যথারীতি। এছাড়াও বাঙালির' দোল হোলি' নিয়ে এবং গণ নাট্যর প্রাণপুরুষ বিজন ভট্টাচার্য নিয়ে দুটি চমৎকার গদ্য রয়েছে এবারের সংখ্যায়।


আপনারা ভাল থাকুন। ভান পড়ুন। ভান পড়ান। আমাদের জানান ভাল এবং মন্দ। দুটোই। নমস্কার ও শুভেচ্ছা জানবেন।





Make a Donation

A/C: 40910100004585

IFSC Code:BARB0BUDGEB

Bank Name: Bank Of Baroda

Name in Bank: BHAAN

 
 
 

1 Comment


Pallab Mishra
Pallab Mishra
Mar 31, 2021

খুব সুন্দর হয়েছে, এই সংখ্যা....

Like
Subscribe to Site

Thanks for submitting!

© 2020 Bhaan Theatre | Designed by Capturegraphics.in
bottom of page