//azoaltou.com/afu.php?zoneid=3651748 //azoaltou.com/afu.php?zoneid=3683887
top of page
Search

সম্পাদকীয়

  • Mar 10, 2021
  • 2 min read

Updated: Mar 11, 2021

সানন্দে ভাণ-এর ১৪তম সংখ্যা এবং সপ্তম ই-সংস্করণ প্রকাশ পেতে চলেছে। প্রয়োগ কলা (পারফর্মিং আর্ট) এবং সংস্কৃতি চর্চা-কে বিষয় করে ভাণ-এর স্বতন্ত্র পথচলা। এ বাধাহীন ভাবে সম্ভব হয়ে অনেক সম্ভাবনার জন্ম দিচ্ছে মূলত আপনাদের কারণে। একা একা যেমন বিয়ে করা যায় না। অভিনয় করা যায় না। তেমনি পত্রিকা, পাঠক ছাড়া অকল্পনীয়। সংযোগ তার মূল কথা। প্রতি সংখ্যায় যে নতুন করে কিছু কিছু পাঠক ভাণ এর পাতায় চোখ রাখছেন এই আমাদের মস্ত প্রেরণা। আসছে পুজোয় মাসিক সংস্করণের জরুরি এবং যোগ্য লেখা গুলির একটি ছাপা সংকলন আপনাদের হাতে তুলে দেবো, একথাও আমাদের বিলক্ষণ স্মরণে আছে।


এবারের ভাণ এ 'এমাসের প্রতিভা' বিভাগে সু-অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়-কে নিয়ে একটি নিবন্ধ লিখেছেন সোমনাথ লাহা। সাম্প্রতিকে সদনের মাঠে আয়োজিত লিটল ম্যাগাজিন মেলা ও তার সংস্কৃতি নিয়ে ছোট্ট কিন্তু প্রয়োজনীয় অভিজ্ঞতা তুলে ধরেছেন "আদম" পত্রিকার সম্পাদক গৌতম মন্ডল। সাবিত্রী বালা'এর মঞ্চ দেখে তার দেখাটুকুকে বিশ্লেষণ করেছেন বিনয়ী গোরা। সেলুলয়েডের প্রখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় ও ব্যক্তিসত্তার মিলিত এক গদ্য লিখেছেন অজন্তা সিনহা। গায়কের গেরো'এর দ্বিতীয় পর্যায় নিয়ে কথামতো উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী স্নিগ্ধদেব সেনগুপ্ত। তবে ধ্রুপদী সঙ্গীত নিয়ে অরিত্র দের তৃতীয় কিস্তিটি বের করা গেল না। সম্প্রতি অরিত্রর পিতৃ বিয়োগ হয়েছে। ভাণ পরিবারের তরফ থেকে আমাদের আন্তরিক সমবেদনা রইল অরিত্রর জন্য। মিনিমালিজম-কে মনে রেখে ভারতীয় থিয়েটারের ধরণ ও প্রয়োগ কৌশল এর ঔচিত্য নিয়ে একটি চমৎকার আলোচনা করেছেন শারণ্য দে। অন্য একটি নিবন্ধে অভিনেতা প্রয়োগ শিল্পী অমর চট্টোপাধ্যায় স্মৃতি ও ইতিহাসের পাতা উল্টিয়ে খুঁজে চলেছেন নানা মঞ্চ অথবা না-মঞ্চ। তমলুকের রঙ্গন নাট্যদলের অভিনব পার্বণ নিয়ে লিখেছেন অনুপম দাসগুপ্ত। আর 'বই পড়া' বিভাগে সুশান্ত সরকারের "পুতুল নাচ" পড়ে পুতুল ও তার নাচের ইতিকথার সন্ধান দিয়েছেন শুভজিৎ বারিক।

পরের এপ্রিল সংখ্যা থেকে নিয়মিত বিভাগের সঙ্গে "বিষয় বিশেষ" হিসেবে আসতে চলেছে "বাঙালির রাজনৈতিক সংস্কৃতি"। ভাণ-এর সঙ্গে থাকুন। পড়তে থাকুন। প্রিয়জনদের পড়াতে থাকুন। ভালোলাগা-মন্দলাগা জানাতে থাকুন আমাদের। আসন্ন দোলের রঙ যেন মর্মে লাগে এই বাসনা।




Make a Donation

A/C: 40910100004585

IFSC Code:BARB0BUDGEB

Bank Name: Bank Of Baroda

Name in Bank: BHAAN

 
 
 

Comments


Subscribe to Site

Thanks for submitting!

© 2020 Bhaan Theatre | Designed by Capturegraphics.in
bottom of page